Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বিশ্বে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের পরই করোনায় সব চেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছে ব্রাজিলে। লাতিন আমেরিকার এই দেশে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ৪৬ হাজার ৫১০ জন মারা গেছেন।

করোনার এই কঠিন অবস্থার মধ্যেই তিন মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার পুনরায় শুরু হয়েছে কারিয়োকা চ্যাম্পিয়নশিপ। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ফাঁকা গ্যালারিতে বাঙ্গুকে ৩-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো। কিন্তু মহামারী করোনাভাইরাসের মধ্যে ফুটবল আয়োজন করে তোপের মুখে পড়েছে ব্রাজিল।

দেশটির সাবেক বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদো লুইস নাজারিয়ো দা লিমা বলেছেন, মহামারী করোনাভাইরাসে এই মুহূর্তে দেশের যা অবস্থা এমন সংকট মুহূর্তে ব্রাজিলের কারিয়োকা ফুটবল শুরু করার সিদ্ধান্তে আমি একমত নই।

১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই সাবেক স্ট্রাইকার বৃহস্পতিবার মাদ্রিদে এক অনুষ্ঠানে বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল ফের শুরু করার উদাহরণ সামনে রেখে এগোতে চাইছে ব্রাজিল। কিন্তু অন্যান্য দেশের চেয়ে আমাদের এখানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। তাই এখনই ফুটবল শুরু করা ঠিক হয়নি। এই সময়ে ফুটবল ফেরানোর সিদ্ধান্ত একদম ভুল।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৯ জুন ২০২০ /এমএম


Array