Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত মোট ৩৪ হাজার ২৭ জন সুস্থ হয়েছেন। সোমবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গতকাল রোববার একদিন ৯০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন বলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত সুস্থ হন মোট ১৮ হাজার ৭৩০ জন। এ হিসেবে আজ করোনা থেকে প্রায় দ্বিগুণ লোক সুস্থ হলেন।

গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। আজ ১৫ জুন শততম দিনে করোনা রোগীর সংখ্যা ৯০ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত দেশে মোট পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩ জনের করোনাভাইরাসের পরীক্ষা সম্পন্ন হয়েছে। নতুন করে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন। সবমিলিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২০৯ জনের। নতুন মার যাওয়ার ৩৮ জনের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৬ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের তিনজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন, ষাটোর্ধ্ব ১৫ জন এবং সত্তরোর্ধ্ব পাঁচজন র‌য়ে‌ছেন।

ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ছয়জন এবং রংপুর ও বরিশাল বিভা‌গে একজন করে মারা গেছেন। হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় মৃত্যু হয়েছে ১১ জনের এবং হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়েছে দুজনকে।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ১৭৭ জনে এবং আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৮৪ হাজার ৪৩২ জন। অপরদিকে ৪১ লাখ ৪ হাজার ৩৭৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৫ জুন ২০২০/এমএম


Array