Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে চালের উৎপাদন ৩ কোটি ৬০ লাখ টন ছাড়াবে। এতে করে চতুর্থ অবস্থান থেকে বিশ্বের তৃতীয় শীর্ষ চাল উৎপাদনকারী হচ্ছে বাংলাদেশ।চাল উৎপাদনে বর্তমানে প্রথম তিনটি স্থানে রয়েছে চীন, ভারত ও ইন্দোনেশিয়া। তবে এবার ইন্দোনেশিয়াকে সরিয়ে সেই অবস্থানে উঠে আসছে বাংলাদেশ।বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।প্রতিবেদনে বৈশ্বিক কৃষি উৎপাদন পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি কৃষি পণ্যের উৎপাদনের তুলনা করা হয়েছে।

ইউএসডিএর প্রতিবেদন অনুযায়ী, এবার চাল উৎপাদনে শীর্ষ ১২টি দেশের মধ্যে ইন্দোনেশিয়ার পরই থাকছে ভিয়েতনাম। দেশটিতে এবার উৎপাদন দাঁড়াবে ২ কোটি ৭৫ লাখ টন। এছাড়া থাইল্যান্ডে ২ কোটি ৪ লাখ টন। মিয়ানমারে এক কোটি ৩১ লাখ টন, ফিলিপাইনে ১ কোটি ১০ লাখ টন। জাপানে ৭৬ লাখ ৫০ হাজার টন, পাকিস্তানে ৭৫ লাখ টন, ব্রাজিলে ৬৯ লাখ ও কম্বোডিয়ার প্রায় ৫৮ লাখ টন চাল উৎপাদন হবে। ইন্দোনেশিয়া চলতি বছর খারাপ পরিস্থিতির কারণে উৎপাদন ধরে রাখতে পারেনি। তবে সামনের বছরে দেশটি ঘুরে দাঁড়াতে পারে। তখন বাংলাদেশের জন্য তৃতীয় স্থান ধরে রাখাটা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউএসডিএর প্রতিবেদনের তথ্য মতে, ২০১৯-২০ অর্থবছরে সারা বিশ্বে ৫০ কোটি ২০ লাখ টন ছাড়াতে পারে চালের উৎপাদন। যা গত অর্থবছরের চেয়ে প্রায় ২ শতাংশ বেশি। চীন সবচেয়ে বেশি চাল উৎপাদন করবে। দেশটি চলতি অর্থবছরে ১৪ কোটি ৯০ লাখ টন চাল উৎপাদনের মাধ্যমে শীর্ষ অবস্থান করবে। চীনের পরই আছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটির চাল উৎপাদন দাঁড়াবে ১১ কোটি ৮০ লাখ টনে। এরপরই ৩ কোটি ৬০ লাখ টন উৎপাদন নিয়ে তৃতীয় অবস্থানে উঠে আসবে বাংলাদেশ। আর দীর্ঘদিন ধরেই তিন নম্বরে থাকা ইন্দোনেশিয়া এবার চতুর্থ অবস্থানে নেমে যাবে। দেশটিতে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৯ লাখ টন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্যবাহি যানবাহনে যাত্রী পরিবহণ করা যাবে না।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ মে ২০২০/এমএম


Array