বাংলানিউজসিএ ডেস্ক :: প্রথমবারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এনামুল হক বিজয়ের ঘর আলো করে রবিবার (১০ মে) এসেছে প্রথম কন্যা সন্তান।রাজধানীর একটি হাসপাতালে আজ দুপুরে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিজয়ের স্ত্রী ফারিয়া ইরা। বিজয় নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সে খবরটি সবাইকে জানিয়েছেন। দোয়া চেয়েছেন নতুন অতিথির জন্য।
এক ফেসবুক স্ট্যাটাসে বিজয় লিখেছেন, ‘জীবনটা আগে কখনও এতটা সুন্দর লাগেনি, মিনিট খানেক আগে প্রথমবারের মতো তোমার নিষ্পাপ মুখখানি দেখলাম। তোমার ছোট ছোট হাতের আঙুল, নিখুঁত দশটি পায়ের আঙুল, দেখলেই আদর করতে ইচ্ছে করে। কি অপরূপ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না! আমার জীবনে তুমি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ ও অমূল্য উপহার। তুমি আমার থেকে এসেছো! আমার ছোট্ট আম্মুটা! আমার সুন্দরী পরী! আমার অপরূপ রাজকন্যা! মাশাআল্লাহ।’
বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ মে ২০২০/এমএম





