Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জনে। এছাড়া নতুন করে আরও নয়জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে।তাদের নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। নতুন করে সুস্থ হয়েছেন আরও চারজন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ৩০ জন।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে তাণ্ডব চালানোর পর করোনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। চীনের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হলেও অনেক দেশ করোনা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। প্রায় দুইশর মতো দেশে ছড়িয়ে পড়া করোনা হানা দিয়েছে বাংলাদেশও।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হলেও পরে এই তালিকায় যোগ হয় আরও ৬১ জনের নাম। গতকাল পর্যন্ত সর্বমোট ৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে আইইডিসিআরের পক্ষ থেকে জানানো হয়। তাদের মধ্যে ছয়জন মারা যান। আর সংক্রমণমুক্ত হন ২৬ জন জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে জানান, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও নয়জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে করোনায় মোট ৭০ জন আক্রান্ত হয়েছেছ। আর নতুন করে সুস্থ হয়েছেন আরও চারজন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩০ জন।

সেব্রিনা ফ্লোরা বলেন, মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বয়স ৯০। অন্যজনের ৬৮। তাদের একজন ঢাকায় এবং অন্যজন ঢাকার বাহিরে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৪ এপ্রিল ২০২০/এমএম


Array