বাংলানিউজসিএ ডেস্ক :: করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় লকডাউনের ফলে সাময়িক কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। দিনমজুর ও দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা নির্বাহ করা কঠিন হয়েছে। চলমান করোনা সঙ্কট মোকাবিলায় সরকারি সাহায্যের পাশাপাশি তালতলা স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে ২৫০ পরিবারের মধ্যে ৭ দিনের খাদ্যসামগ্রী ও নিত্যপণ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলায় সংগঠনের কার্যালয় থেকে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল তেল আলু, সাবানসহ বিভিন্ন পণ্য।
সংগঠনের নেতারা বলেন, করোনা মোকাবিলায় দেশে চলমান লকডাউনের ফলে দরিদ্র জনগোষ্ঠী ও দিনমজুররা কর্মহীন হয়ে পড়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে দেশের বিভিন্ন সংগঠনের মতো তালতলা স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে এলাকার ২৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সরকারের নির্দেশনা অনুযায়ী সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘরের ভেতর থাকার আহ্বান জানান সংগঠনের নেতারা।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম রবি, সংগঠনের সভাপতি মাহাবুব জামান, সাধারণ সম্পাদক মো. দবির হোসেন। উপদেষ্টা সদস্যদের মধ্যে ছিলেন, সাইফুল ইসলাম, হাজী মতিউর রহমান ও মো, শহিদুল ইসলাম এবং সদস্যদের মধ্যে ফাহাদ হোসেন খোকা, মো. রাহাত, পারভেজ, স্বর্নব, আলামিন ও মারুফসহ অনেকে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৪ এপ্রিল ২০২০/এমএম





