Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্তে ৩০ হাজার টেস্ট কিট পাঠানোর পর এবার বাংলাদেশের জন্য তিন লাখ মাস্ক পাঠাচ্ছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।আগামীকাল রোববার (২৯ মার্চ) দুপুর আড়াইটাই এসব পণ্য ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এখন এসব পণ্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে শনিবার জানানো হয়।এর আগে শুক্রবার বিকেলে করোনাভাইরাস পরীক্ষার জন্য জ্যাক মা’র পাঠানো ৩০ হাজার টেস্ট কিট বাংলাদেশে এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এই কিট হস্তান্তর করা হয়।

এর আগে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশসহ কয়েকটি দেশকে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। জ্যাক মা লিখেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেব। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ মার্চ ২০২০ /এমএম


Array