Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: সেব্রিনা ফ্লোরা বলেন, সংক্রমণ রয়েছে এই সন্দেহে ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪২ জন। যে ৪ জন নতুন রোগী সংযোজিত হয়েছে তাদের একজন নারী, তিনজন পুরুষ। এদের মধ্যে একজন পূর্বে আক্রান্ত এক ব্যক্তির পরিবারের সদস্য। বাকি ৩ জন বিদেশ থেকে ভ্রমণ করে এসেছেন। এদের মধ্যে দুজন ইতালি থেকে এসেছেন, আরেকজন কুয়েত থেকে এসেছেন।

সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন ‘কমিউনিটি ট্রান্সমিশন’ পর্যায়ে রয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান সেব্রিনা ফ্লোরা। এখন পর্যন্ত সবই ‘লোকাল ট্রান্সমিশন’ বা পারিবারিক সংক্রমণ ঘটেছে বলেও নিশ্চিত করেন তিনি।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৮ মার্চ ২০২০ /এমএম

 


Array