Menu

 

বাংলানিউজসিএ ডেস্ক :: প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের চিন্তা করছে সরকার। আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি সংশ্লিষ্টরা।তবে আগামী দু-চার দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা। মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা পরিস্থিতি অস্বাভাবিক পর্যায়ে গেলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাববে সরকার।এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে করোনা থেকে শিক্ষার্থীদের নিরাপদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৪ মার্চ ২০২০ /এমএম


Array