বাংলানিউজসিএ ডেস্ক :: নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার সকাল ১১ টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিটি কর্পোরেশন নির্বাচনে তাঁর নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত হুমকি বা হামলার কোন অভিযোগ আমরা পাইনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর কিছু শুনিনি। আশা করি সুন্দর ও নিরাপদ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে।অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। নিরাপত্তা নিয়ে কোন ধরণের আশঙ্কা নেই।ভোট কেন্দ্রে এসে নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোটাধিকার প্রয়োগ করে জয়ী করার জন্য ভোটারদের তিনি আহ্বান জানান।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০১ ফেব্রুয়ারি ২০২০ /এমএম





