Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনার লোগো উন্মোচনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর প্রতিটি জেলা, উপজেলা ও পাবলিক স্থানে একইসঙ্গে ক্ষণগণনা শুরু হয়।

দেশের ৫৩ জেলা, ২টি উপজেলা, ১২টি সিটি কর্পোরেশনের ২৮টি পয়েন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর ৮৩টি পয়েন্টে কাউন্টডাউন ঘড়ি বসানো হয়েছে। উল্লেখযোগ্য কিছু এলাকা হলো- জাতীয় সংসদ ভবন, হাতিরঝিল, মেহেরপুরের মুজিবনগর ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।

এর আগে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা।অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ হাজারো মানুষ অংশগ্রহণ করে।

ব্ঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীকী বিমান পুরোনো বিমানবন্দরে অবতরণের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিমান থেকে আলোক প্রক্ষেপণ ও তোপধ্বনি, প্রতীকী গার্ড অব অনার দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিন অর্থাৎ ১০ জানুয়ারি প্রতিবছরই উদযাপন করে বাঙালি জাতি। কিন্তু এবারই প্রথম ব্যতিক্রমী উদযাপনে রাজধানীর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর সেই প্রত্যাবর্তনের দৃশ্য প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। যা দেখে বঙ্গবন্ধুর দুই কন্যাসহ সবার মধ্যেই একটি আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ জানুয়ারি ২০২০ /এমএম


Array