Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: আজ সারাদেশের মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত ডিসেম্বরে তাপমাত্রা নেমে গিয়েছিল চার দশমিক পাঁচ ডিগ্রিতে।

পঞ্চগড় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শৈত্যপ্রবাহের কারণে সারাদিন সূর্যের দেখা মিলছে না। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। দরিদ্র শীতার্ত মানুষেরা শীতের কাপড়ের অভাবে দুর্ভোগে দিন পার করছেন। হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ০৭ জানুয়ারি ২০২০ /এমএম


Array