Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: বাংলাদেশ বিমান বাহিনীর মহড়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ থাকবে। মঙ্গলবার বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বরের আয়োজনের জন্য বুধবার বিমান বাহিনীর মহড়া হবে দুই ঘণ্টা। সেজন্য এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১০ ডিসেম্বর ২০১৯ /এমএম


Array