বাংলানিউজসিএ ডেস্ক :: আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।এতে আরো বলা হয়, ভোর রাতে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২১ নভেম্বর ২০১৯ /এমএম
Array





