Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: মিসর থেকে আমদানিকৃত পেঁয়াজের প্রথম চালান কার্গো বিমানে করে দেশে আসছে আজ। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব জাফর উদ্দিন এ কথা জানান। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পণ্য খালাসের পর এই পেঁয়াজ বাজারে ছাড়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, কার্গো বিমানে পেঁয়াজের প্রথম চালান আসবে মিসর থেকে। এই চালান নিয়ে আসছে বৃহত্তর ব্যবসায়ী গ্রুপ এসআলম গ্রুপ। পরে অন্য আমদানিকারকদের পেঁয়াজও কার্গো বিমানে আসবে।ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে জানিয়ে বাণিজ্য সচিব বলেন, ভারত থেকে পেঁয়াজের রফতানিমূল্য কমপক্ষে তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎ গতিতে কার্গো বিমানে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

তিনি বলেন, ত্বরিত গতিতে কার্গো বিমানে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে, কার্গো বিমানের প্রথম চালান মঙ্গলবার বাংলাদেশ এসে পৌঁছবে। এলসির মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা বিপুল পরিমাণ পেঁয়াজের চালান সমুদ্রপথে রয়েছে। সম্প্রতি মিয়ানমার পেঁয়াজের রফতানি মূল্য চারগুণ বাড়িয়েছে এবং ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দুই-একদিন ধরে বাজারে পেঁয়াজের দাম আরও বেড়েছে।

এর আগে, শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় থকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তুরস্ক, মিসর, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত থেকে জরুরিভিত্তিতে কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করা হবে।উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করে। এরপর দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। বর্তমান আড়াশ’ টাকা দরে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ১৯ নভেম্বর ২০১৯ /এমএম


Array