বাংলানিউজসিএ ডেস্ক :: সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে এবং ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, আজ সকাল ৬টায় লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ১৯ নভেম্বর ২০১৯ /এমএম
Array





