বাংলানিউজসিএ ডেস্ক :: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।মঙ্গলবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলংকা উপকূলে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে কমোরিন এলাকায় ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে আবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৯ অক্টোবর ২০১৯/এমএম
Array





