প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
এ ছাড়া তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ সেপ্টেম্বর ২০২৬/এএ
Array





