Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪০ জন, মতিঝিল বিভাগে ৪৫ জন, তেজগাঁও বিভাগে ৮৩ জন, মিরপুর বিভাগে ১৬০ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৬৬ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯
অভিযান চলাকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল ফোন, ৭০ লিটার ডিজেল, ৭টি তেলের ড্রাম এবং একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়েছে; এ সময় ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৬ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array