প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। শনিবার (২২ আগস্ট) এমন তথ্য জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, ‘যেহেতু আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখন আমরা আইনবিধি দেখে পরবর্তী ব্যবস্থা নেব। তবে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য বেশি সময় নেব না, দ্রুতই নির্বাচন আয়োজন করা হবে।’
গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন তিনি। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসন সংবিধান অনুযায়ী শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। এরআগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে মোট ভোটার ছিলো ৩৪৯ জন। ভোট পড়েছে ৩৪৩টি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ও কর্নেল (অব.) অলি পেয়েছেন ৮৮ ভোট।
২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ আগস্ট ২০২৬/এএ





