Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় মঙ্গলবার ১৫তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুর মান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) অনুযায়ী রাজধানীর স্কোর ১০২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের হালনাগাদ তথ্যে এ চিত্র দেখা যায়।

তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যেখানে একিউআই স্কোর ২১২। দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭০। ১৬০ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের রাজধানী হানোইয়ের স্কোর ১৫৬ এবং ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।

আইকিউ এয়ার বিশ্বের বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা সহনীয় বলে বিবেচিত হয়।

এ ছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর হলে বায়ুর মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে রয়েছে বলে ধরা হয়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২১ জুলাই ২০২৬/এএ


Array