Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের সাতটি বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয়বাষ্পের কারণে সৃষ্ট মেঘমালার প্রভাবে আজ শনিবার (১৮ জুলাই) দিনভর এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। শনিবার কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

বিশ্লেষণে দেখা গেছে, আজ শনিবার সকাল ৮টার সময় ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও পূর্ব-বিহার রাজ্যের উপরে লঘুচাপটির কেন্দ্র অবস্থান করছিল। এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সরাসরি উত্তর দিকে প্রবেশ করছে। এই মেঘমালা ময়মনসিংহ বিভাগে পৌঁছানোর পর মেঘালয় পর্বতে বাধা পেয়ে গতিপথ পরিবর্তন করে রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে পুনরায় ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে।

সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলার আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস নিচে দেওয়া হলো: আজ দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকা শহরে সকাল ১১টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীতে সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।

ময়মনসিংহ: এ বিভাগের সব জেলায় আজ সারাদিন বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হচ্ছে।

চট্টগ্রাম: নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় বর্তমানে হালকা বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলায় সকাল ১০টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল: এ বিভাগের বরিশাল, ভোলা ও পটুয়াখালীর কিছু অংশে হালকা বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন থেমে থেমে বরিশাল বিভাগের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা: সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের কিছু জায়গায় হালকা বৃষ্টি হচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর ও যশোরে বৃষ্টির সম্ভাবনা বেশি।

সিলেট: আজ সারাদিন সিলেট বিভাগের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে। সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় সীমান্তবর্তী উপজেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

রাজশাহী: দুপুর ১২টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৮ জুলাই ২০২৬/এএ


Array