প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।
বুধবার (৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। টানা তিন দিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এদিন ঠিক করলেন।
শুনানি শেষে বদিউল আলম মজুমদারের আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধনী আনতে গণভোটের প্রয়োজন ছিলো, তা না করেই আনা হয়েছে এই সংশোধনী, একারণে এই সংশোধনী পুরটাই বাতিল চেয়েছি, এই সংশোধনী অবৈধ।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ জুলাই ২০২৬/এএ
Array





