আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার অ্যালবার্টার ক্যালগেরি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো “ক্যালগেরি স্ট্যাম্পিড”। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক আর প্রবাসী বাঙালিদের প্রাণের স্পন্দন আর পর্যটকদের আনাগোনায় মুখর পুরো ক্যালগেরি শহর।
ঐতিহ্যবাহী ক্যালগেরি স্ট্যাম্পিড প্রথম শুরু হয় ১৯১২ সালে। এটি কাউবয়খ্যাত ক্যালগেরির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের আইকনিক। এ বছর ৩ই জুলাই থেকে শুরু হয়ে ১০ দিনের স্ট্যাম্পিড চলবে ১৩ জুলাই পর্যন্ত। বড় বাজেটের জমকালো এই উৎসবে এই প্রথমবারের মতো বাংলাদেশ ক্যালগারি স্ট্যাম্পিড প্যারেডে প্রতিনিধিত্ব করছে।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদ মিনার, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এবং রয়েল বেঙ্গল টাইগার কে চারুকলা প্রদর্শনীর মধ্যে দিয়ে তুলে ধরেন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বের দরবারে লক্ষাধিক দর্শকদের নজর কাড়ে।
বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরির আয়োজকরা জানান, বাংলাদেশের রয়েছে নিজস্ব সংস্কৃতির বলয়। আমারা আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার পাশাপাশি আমাদের নতুন প্রজন্ম কে বিদেশি সংস্কৃতির সাথে একত্রিভূত করতেই এই উদ্যোগ। আমাদের নতুন প্রজন্ম যুগের পর যুগ আমাদের সংস্কৃতি কে ধরে রাখবে এটাই আমাদের প্রত্যাশা।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৪ জুলাই ২০২৬/এএ




