Menu


আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টরেন্টোর আবৃত্তি সংগঠন ‘উচ্চারণ’ আগামী ৩ অক্টোবর ২০২৬ “টরেন্টো আবৃত্তি উৎসবের” আয়োজন করতে যাচ্ছে। এ উপলক্ষে টরোন্টো ফিল্ম ফোরামে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করে। এ সময়ে টরেন্টো উচ্চারণের সদস্য, মিডিয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় বক্তারা কবিতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন দিক তুলে ধরেন।

শুরুতেই উৎসব কনভেনিং কমিটিরির প্রধান কবি জামিল বিন খলিলের আহবানে উৎসব নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য আরিয়ান হক, নাজমা কাজী এবং ম্যাক আজাদ।প্রশ্নোত্তর এবং মতবিনিময় পর্বে উঠে আসে নানা পরামর্শ। এই ধরনের অনুষ্ঠানে শিশুদেরকে আরো কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়েও মত আদান প্রদান হয়।

উচ্চারণ কর্মী ফারহানা আহমেদের সঞ্চালনায় কথা বলেন উচ্চারণ দলনেতা রাশীদা মুনীর, শওগাত আলী সাগর, আহমেদ হোসেন, নওশের আলী, ফাইজুল করিম, ওয়াজির হোসেন মুরাদ,সাইফুল্লাহ মাহমুদ দুলাল, বাদল দাশ, এলিনা মিতা, শেখ আনোয়ার, বিদ্যুৎ সরকার, সোমা চক্রবর্তী, নুসরাত জাহান শাওলি, মুনিরা সুলতানা মিলি সহ প্রমূখ। বক্তারা সকলেই অনুষ্ঠানটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ মে ২০২৬/এএ


Array