প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে সবচেয়ে বড় খবর এবং প্রতীক্ষার নাম হলো ৯ম জাতীয় পে-স্কেল। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম পে-স্কেল জারির পর থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট আটটি বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি ৫ বছর অন্তর নতুন স্কেল আসার কথা থাকলেও করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে তা দীর্ঘায়িত হয়েছে। তবে ২০২৬ সালে এসে ৯ম পে-স্কেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।
২০২৬ সালের শুরু থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। সর্বশেষ খবর অনুযায়ী, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ৯ম জাতীয় বেতন কমিশন ইতিমধ্যেই তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। বর্তমানে সরকারের উচ্চপর্যায়ে এই প্রস্তাবিত কাঠামোটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা চলছে।
সচিবালয় সূত্রে জানা গেছে, একটি ১০ সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই-বাছাই করছে। নিচে ২০২৬ সালের প্রস্তাবিত জাতীয় বেতন স্কেলের একটি পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো, যা সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে: প্রথম গ্রেডে এক লাখ ৬০ হাজার টাকা নির্ধারিত। দ্বিতীয় গ্রেডে এক লাখ ৩২ হাজার থেকে এক লাখ ৫৩ হাজার টাকা। তৃতীয় গ্রেডে এক লাখ ১৩ হাজার থেকে এক লাখ ৪৮ হাজার ৮০০ টাকা। চতুর্থ গ্রেডে এক লাখ থেকে এক লাখ ৪২ হাজার ৪০০ টাকা। পঞ্চম গ্রেডে ৮৬ হাজার থেকে এক লাখ ৩৯ হাজার ৭০০ টাকা। ৬ষ্ঠ গ্রেডে ৭১ হাজার থেকে এক লাখ ৩৪ হাজার টাকা। সপ্তম গ্রেডে ৫৮ হাজার থেকে এক লাখ ২৬ হাজার ৮০০ টাকা। অষ্টম গ্রেডে ৪৭ হাজার ২০০ টাকা থেকে এক লাখ ১৩ হাজার ৭০০ টাকা। নবম গ্রেডে ৪৫ হাজার ১০০ থেকে এক লাখ ৮ হাজার ৮০০ টাকা।
১০ গ্রেডে ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। ১১তম গ্রেডে ২৫,০০০ থেকে ৬০,৫০০ টাকা। ১২তম গ্রেডে ২৪,৩০০ থেকে ৫৮,৭০০ টাকা। ১৩তম গ্রেডে ২৪,০০০ থেকে ৫৮,০০০ টাকা। ১৪তম গ্রেডে ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা। ১৫তম গ্রেডে ২২,৮০০ থেকে ৫৫,২০০ টাকা। ১৬তম গ্রেডে ২১,৯০০ থেকে ৫২,৯০০ টাকা। ১৭তম গ্রেডে ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা। ১৮তম গ্রেডে ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা। ১৯তম গ্রেডে ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা। ২০তম গ্রেডে ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।
(এটি একটি প্রস্তাবিত তালিকা মাত্র। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে)
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ মে ২০২৬/এএ





