প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: রংপুর ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার ( ৯ মে) বিকেল ৩টা ১০মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫০ মাত্রা।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে।
এদিকে ভূমিকম্পের সময় এবং পরে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে। ঢাকার ভূকম্পন কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২৭১ কিলোমিটার উত্তরে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ মে ২০২৬/এএ
Array





