Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের ১২টি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়ে বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল এনেছে সরকার। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনের জানানো হয়েছে, চট্টগ্রাম, ফেনী, বান্দরবান, চাঁদপুর, ঝালকাঠি, নড়াইল, সাতক্ষীরা, মৌলভীবাজার, পঞ্চগড়, নীলফামারী, জয়পুরহাট, পাবনায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের মধ্যে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মাসুদ আলমকে চট্টগ্রামের পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর পুলিশ সুপার, এসবির (ঢাকা) পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের পুলিশ সুপার, ঝালকাঠির পুলিশ সুপার মিজানুর রহমানকে চাঁদপুরের পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির পুলিশ সুপার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার, রাজশাহীর সারদার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরার পুলিশ সুপার, আরএমপির উপ-পুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-২-এর পুলিশ সুপার মিজানুর রহমানকে পঞ্চগড়ের পুলিশ সুপার, শিল্পাঞ্চলের পুলিশ সুপার ফরহাদ হোসেন খানকে নীলফামারীর পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজির পুলিশ সুপার শাহনাজ বেগমকে জয়পুরহাটের পুলিশ সুপার এবং এসবির (ঢাকা) পুলিশ সুপার ছুফি উল্লাহকে পাবনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৫ মে ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ