Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এ ছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে এবং পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ২৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা ২৬ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ২৬ মিনিটে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৮ এপ্রিল ২০২৬/এএ


Array