আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: বর্ণিল আয়োজনে কানাডার টরোন্টোতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে টরোন্টোর অন্যতম প্রাচীন আবৃত্তি সংগঠন বাচনিক।
গান, কবিতা, আড্ডা, পুথী পাঠ আর বাংগালী খাবারের নান্দনিক আয়োজন ছিল তাদের এবারের বর্ষবরন অনুষ্ঠান। আবহমান বাংলার চিরায়িত মুড়ি, মুড়কি, নারু, মোয়া, রসগোল্লার মতো খাবার পরিবেশিত হয় অনুষ্ঠানে। যার অন্যতম প্রধান কারন আগামী প্রজন্মকে বাংলার আদি খাবার সম্পর্কে ধারনা দেয়া। এবং সেই স্বাদ তুলে ধরা।
প্রবাসে বাংলার উৎসব করাটা কিছুটা দুরহ হলেও বাচনিক জানায় এই উৎসব গুলো বাংলার প্রাণ। অন্যান্য উৎসবের মতো নববর্ষ উদযাপনের জন্য অপেক্ষারত থাকা হয়।
প্রকৃতি অনুকুলে না থাকায় উৎসব পরিধি কিছুটা সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠানে বাচনিক পরিবারের সদস্যরা ছাড়াও কবি, লেখক এবং সংস্কৃতি অনুরাগীরা উপস্থিত ছিলেন। তবে আবহমান বাংলার এই চিরায়িত উৎসব আগামীতে আরো বর্ণাঢ্যভাবে পালনের কথাও জানায় বাচনিক।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২০ এপ্রিল ২০২৬/এএ




