প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘মিমি’ সিনেমায় ‘পরম সুন্দরী’ ছিল এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেত্রী কৃতি শ্যাননের প্রথম আইটেম গান। প্রথম গানেই চমক দেখিয়েছিলেন তিনি। এবার বরুণ ধাওয়ানের বিপরীতে আবারও আইটেম গানে তাল মেলাবেন বলি-সুন্দরী। কৃতি-বরুণের জুটির রসায়নে গানটি দেখা যাবে মুক্তির অপেক্ষায় থাকা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিমেনায়।
বলিউড সিনেমায় বরুণ ধাওয়ান ও কৃতি স্যাননের রসায়ন সবসময়ই দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। এর আগে ‘ভেড়িয়া’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল এই জুটিকে। এই জুটির অনস্ক্রিন বন্ডিং বারবার নজর কেড়ে নেয় সিনেপ্রেমীদের।
এবার বরুণ ধাওয়ানের আসন্ন সিনেমায় ফের তাদের একসঙ্গে দেখা যাবে আইটেম গানে। বলিউডে সেই পুরোনো রোমান্টিক নস্টালজিয়ার আমেজ ফিরিয়ে আনার জন্য প্রস্তুত বরুণ ধাওয়ানের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’। ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়েকে নিয়ে সুন্দর একটি প্রেমের গল্প সাজিয়েছেন পরিচালক-প্রযোজক ডেভিড ধাওয়ান। সেই সিনেমার পোস্ট-ক্রেডিট দৃশ্যে অর্থাৎ সিনেমার একদম শেষে একটি ধামাকাদার গানে ঝড় তুলবেন বরুণ ও কৃতি। আগামী ২২ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৯ এপ্রিল ২০২৬/এএ





