প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিন দেশ সফরে ঢাকা ছেড়েছেন। আনাতোলিয়া কূটনীতি ফোরামে যোগ দিতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
তিনি তুরস্ক থেকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্যাপক অংশীদারিত্ব ও সহযোগিতাবিষয়ক কাঠামো চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বেলজিয়ামের ব্রাসেলসের উদ্দেশে রওনা হবেন।
দেশে ফেরার পথে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যাত্রাবিরতি করবেন। আগামী ২৪ এপ্রিল তিনি দেশে ফিরবেন।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৬ এপ্রিল ২০২৬/এএ
Array





