Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী বংশোদ্ভুত মরহুম আহনাফ আবরার মোরশেদ (ওয়ামিক)-এর নামাজের জানাজা কানাডার স্থানীয় সময় আগামীকাল বুধবার বাদ জোহর নাগেট মসজিদে ৪৪১ নাগেট অ্যাভিনিউ, স্কারবোরোতে অনুষ্ঠিত হবে।

নামাজের জানাজার পর তাঁকে ২৫০৫ ব্রক রোড, নর্থ পিকারিং, ডাফিন মিডোজ সেমেট্রিতে দাফন করা হবে।

উল্লেখ্য, ওয়ামিক টরন্টোতে কানাডার স্থানীয় সময় রবিবার ৫ এপ্রিল, বিকেল ৩টা ৫ মিনিটের দিকে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরিবারের পক্ষ থেকে জানাজায় শরিক হয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনার অনুরোধ করা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ এপ্রিল ২০২৬/এএ


Array

এই বিভাগের আরও সংবাদ