Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সারা দিন ভ্যাপসা গরম থাকলেও গতকাল বুধবার সন্ধ্যার পর কালবৈশাখী আঘাত হানে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে। আজ বৃহস্পতিবারও ঢাকার আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিমাঞ্চল দিক দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরো জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে গতকাল বুধবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৪৯ মিনিটে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০২ এপ্রিল ২০২৬/এএ


Array