প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনি হুমকির মুখে পড়বে। একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।
সোমবার (৩০ মার্চ) হাইকোর্টে সাংবাদিকদের এসব কথা বলেন শিশির মনির।
তিনি অভিযোগ করেন, গুম প্রতিকার অধ্যাদেশ, দুদক সংস্কার অধ্যাদেশ, সুপ্রিমকোর্ট বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ ২০টির বেশি অধ্যাদেশ বাস্তবায়ন চায় না সরকার। অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০ বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমত হয়েছিল। সেসব বিষয়েও বিএনপি মানতে টালবাহানা করছে।
শিশির মনির বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ঘোষিত তফসিলে অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যাবে। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে আগের ব্যবস্থায় ফিরতে চাচ্ছে সরকার। ক্ষমতার ভারসাম্য না থাকলে আরেকটি নতুন স্বৈরাচারের উত্থান ঘটবে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৩০ মার্চ ২০২৬/এএ





