প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংয়ের নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দুই দেশের পররাষ্ট্রসচিবদের ১৪তম বৈঠকে যোগ দিতে আগামী ২ এপ্রিল তার তিন দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল। রোববার (২৮ মার্চ) বিকেলে বেইজিং থেকে ঢাকায় জানানো হয়, উপপররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইডংকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হয়েছে। ফলে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকটিতে তিনি অংশ নিতে পারবেন না।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিতে দুই দেশ রোববার (২৯ মার্চ) বিকেলে পররাষ্ট্রসচিবদের বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।
খসড়া সূচি অনুযায়ী, সুন ওয়েইডংয়ের আগামী ২ এপ্রিল রাতে কলম্বো থেকে ঢাকায় আসার কথা ছিল। পরদিন ৩ এপ্রিল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি তার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি ঠিক হয়েছিল।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/৩০ মার্চ ২০২৬/এএ





