Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের চার জেলায় ঝড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ মার্চ ২০২৬/এএ


Array