প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিপ্রেক্ষিতে দলীয় আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম। তিনি জানান, বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, সংসদীয় কৌশল ও সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৩ ফেব্রুয়ারি ২০২৬/এএ
Array





