প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন- দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সেক্রেটারি মনিরা শারমিন।
বৃহস্পতিবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন জয়ী হন। তবে হেরে গেছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো আলোচিত তরুণ নেতারা।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৩ ফেব্রুয়ারি ২০২৬/এএ





