প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের পরিবেশ খুবই ভালো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে স্থাপিত খবর পরিবেশনের বুথ পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ভোটের পরিবেশ খুব ভালো৷ উৎসবমুখব পরিবেশ বিরাজ করছে। আমরা খুব পরিকল্পিতভাবে কাজ করছি। আশা করি ভোটের ফলাফল প্রকাশে খুব বিলম্ব হবে না।
এ সময় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদ আহমদও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
প্রবাস বাংলা ভয়েস /কানাডা/১১ ফেব্রুয়ারি ২০২৬/এএ
Array





