Menu

পর্যটক আকর্ষণে পিছিয়ে বাংলাদেশ

বাংলানিউজসিএ ডেস্ক :: আজ বিশ্ব পর্যটন দিবস। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সত্তে¡ও পর্যটক আকর্ষণে বিশ্বের পিছিয়ে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্রতিবেদনে ভ্রমণ ও পর্যটন প্রতিযোগিতা সূচকে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের মধ্যে ৫ নম্বর অবস্থানে বাংলাদেশ। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে নিরাপত্তা, অবকাঠামো, আবাসন ব্যবস্থাসহ ১৪টি সূচকের ওপর ভিত্তি করে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে, সঠিক কর্মপরিকল্পনা ও কম বাজেটের কারণে পর্যটন-নির্ভর অর্থনৈতিক উন্নয়নে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। পর্যটন খাতকে এগিয়ে নিতে মাস্টারপ্লান তৈরি ও বিশ্বমানের বিনোদনের ব্যবস্থা করার বিকল্প নেই বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

অবকাঠামোর পাশাপাশি নতুন নতুন পর্যটন এলাকা উন্নয়ন দেশীয় ঐতিহ্যবাহী খাবারের প্রচার ও প্রসারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।বিশ্ব পর্যটন সংস্থার হিসেবে গত বছর বিশ্বের প্রায় ১২০ কোটি মানুষ ঘুরে বেড়িয়েছেন নানা দেশে। যা আগামী ২০৩০ সালে বেড়ে হবে ১৮০ কোটিতে। পর্যটক আকর্ষণে বাংলাদেশে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশ্লেষকদের। বিশ্বের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশেও পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের অধীন বিশ্ব পর্যটন সংস্থার প্রত্যক্ষ তত্ত¡াবধায়নে ১৯৮০ সাল থেকে সব সদস্য দেশে এটি পালিত হয়ে আসছে। দিবসটির প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক স¤প্রদায় ও পর্যটন কেন্দ্রের সঙ্গে সেতুবন্ধ গড়ে তোলা। এ ছাড়া পর্যটনের ভ‚মিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উপযোগিতাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এ দিবসের অন্যতম লক্ষ্য। এবারো যথাযথ মর্যাদার সঙ্গে ‘বিশ্ব পর্যটন দিবস-২০১৯’ পালিত হতে যাচ্ছে।

এবার দিবসটির প্রতিপাদ্য ‘ভবিষ্যতের উন্নয়নে কাজের সুযোগ পর্যটনে’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি-২০২১ সালের মধ্যে বাংলাদেশকে তথ্য-প্রযুক্তিনির্ভর মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে পর্যটন শিল্পের অবদান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, পর্যটন ব্যবসা পরিচালনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও স্বতঃস্ফ‚র্তভাবে এগিয়ে আসতে হবে। প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন পর্যটন সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৭ সেপ্টেম্বর ২০১৯/ এমএম


Array