Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস  :: কানাডায় বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে কবি সাইফুল্লা মাহমুদ কে সম্মাননা দেয়া হয়েছে। বঙ্গবন্ধুর উপর গবেষণায় বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত হওয়ায় তাঁকে এই সম্মাননা দেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্ম বার্ষিক উপলক্ষে অন্টারিও আওয়ামী লীগের উদ‍্যোগে টরোন্টোর ডেনফোর্থের রেডহর্ট তন্দুরি রেষ্টুরেন্টে ইফতার, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাইফুল্লাহ মাহমুদ দুলাল ।

জাতির পিতার জন্মদিন উপলক্ষে আলোচনায় স্বাধীন বাংলাদেশের রুপকার, স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পূর্বক অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ আওয়ামীলীগ অন্টারিও,কানাডা আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট‍্যকার স্বনামধন্য ব‍্যাক্তিত্ব আহমেদ হোসেন, সাংবাদিক মাহবুব ওসমানী, আওয়ামী লীগ নেতা মো: হাসান, চলচ্চিত্র শিল্পী অরুনা বিশ্বাস।

অন্টারিও আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাকসুর সাবেক ভিপি জনাব ফয়েজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অন্টারিও আওয়ামী লীগের জিয়াউল আহসান চৌধুরী।

আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, রিয়াজুল হক, মুশফাকুর রহমান আকন্দ, ক্লাইমেট চ‍্যানেলের সাংবাদিক সঞ্জয় চাকি, প্রবাস বাংলার সাংবাদিক দীন ইসলাম, কানাডা আওয়ামী লীগের মোর্শেদ আহমেদ মুক্তা, রতন দেব, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, কানাডা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুকোমল রায়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিতাই দেবনাথ, শাকিল আহমেদ, রোকন চৌধুরী, শরিফুল ইসলাম, তকদির হোসেন, মাহফুজুর রহমান, আব্দুর রহিম, তাপস সরকার, রোকন চৌধুরী, কানাডা আওয়ামী লীগের ঝোটন তরফদার, রতন দেব। কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৈহিদ খান আশিক, ম‍্যাক তারিক, তৌহিদুর রহমান খান দূর্জয়, নাসিফ শাহরিয়ার, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসলাম, রিদয়, তন্ময়, নাহিদ, জুয়েল, মুন্না, জয়, ইরফান, রাহুল, অনিক, রিশাদ, আরিফ, ইমরান, সাকিব, নেসার, ফুয়াদ, রাইয়ান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত মিসেস দুলাল, হাসমত আরা জুই, মোহাম্মদ মকবুল হোসেন,শরিফুল ইসলাম,জুলফিকার হায়দার,মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসলাম, আলফাজ উদ্দিন ভূইয়া, মো: শোহান, মো: ওশমান, মো: শিহাব, জয় ইব্রাহিম, মো: আবদুল্লাহ খান, ইউনুস মিয়া, মোহাম্মদ আজিজুল ব‍্যাপারী, মোহাম্মদ আলী সহ আরও অনেকে। পরিশেষে অন্টারিও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপস্থিত সবাইকে ধন‍্যবাদ জ্ঞাপন করেন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ মার্চ ২০২৪ /এমএম


Array