প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ২০ লাখ ৪৮ হাজার ৭৫৩ জন। বুধবার (৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরও বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ৬৭২ টি নমুনা পরীক্ষায় ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।
তাদের মধ্যে ৫০ জনই ঢাকার রোগী। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৭৫৫ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৬ মার্চ ২০২৪ /এমএম
Array





