Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::  জীবনের বেশির ভাগ সময় মা অমৃতা সিংহের সঙ্গে কেটেছে বলিউডের নয়া সেনসেশন অভিনেত্রী সারা আলি খানের। বাবা সাইফ আলি খানের সঙ্গে অমৃতার যখন বিচ্ছেদ হয়, তখন সারার বয়স ছিল মাত্র ৯ বছর। এরপর থেকে মায়ের আদর্শেই বেড়ে ওঠেন অভিনেত্রী। তাই মা অমৃতাকে ঘিরেই আবর্তিত সারার জীবন।

যার কারণে মাকে একা রেখে কোত্থাও যেতে রাজি নন এই নায়িকা। এমনকি বিয়ের পরেও তিনি মায়ের সঙ্গেই থাকতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা বলেন সারা। পাশাপাশি এও জানান, এই কথাটা বললে নাকি তার মা অমৃতা সিং খুব রেগে যান। কারণ মেয়ের বিয়ে নিয়ে তিনি অনেক কিছু ভেবে রেখেছেন।

মা অমৃতাই সারার সবচেয়ে ভালো বন্ধু। আবার তাকে যমের মতো ভয়ও পান নায়িকা। তার কথায়, ‘মায়ের সঙ্গে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। কিছুদিনের জন্য দূরে গেলেও মাকে ভিষণ মিস করি। মায়ের থেকে আমি কিছুই লুকিয়ে রাখি না। আবার মাকেই সব থেকে বেশি ভয় পাই।’

সারা জানান, পরিবারের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। ২০১৮ সালে বলিউডে অভিষেক হওয়ার পর থেকেই তিনি ব্যস্ত রুটিনের মধ্য দিয়ে চলেন। তার মাঝে সামান্য সময় পেলেই মা এবং ছোট ভাই ইব্রাহিম আলি খানের সঙ্গে সময় কাটান। এইতো কিছুদিন আগে তারা একসঙ্গে মালদ্বীপ ঘুরে এলেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৯ ফেব্রুয়ারি ২০২১ /এমএম

 


Array