Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান সেবা প্রকাশনী তাদের সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসার পর বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রকাশনীর অন্যতম অংশীদার কাজী শাহনূর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবা প্রকাশনীর অভ্যন্তরীণ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সম্প্রতি তাদের নজরে এসেছে।

এ পরিস্থিতিতে নিরপেক্ষ ও সুষ্ঠু অডিট কার্যক্রম সম্পন্ন করার স্বার্থে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সেবা প্রকাশনী দেশের অন্যতম জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান। লেখক ও প্রকাশক কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে ঢাকায় এটি প্রতিষ্ঠা করেন।

অ্যাডভেঞ্চার, থ্রিলার, গোয়েন্দা কাহিনী ও অনুবাদ সাহিত্যের জন্য সেবা প্রকাশনী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে পাঠকদের কাছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৪ মে ২০২৬/এএ


Array