Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা :: নতুন নতুন চলচ্চিত্র নির্মাণের মধ্যে দিয়ে দেশের সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি বিদেশের মাটিতেও প্রবাসীদের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে বাংলাদেশি সিনেমা। ইমপ্রেস টেলিফিল্মের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের ‘আয়নাবাজী’, ‘মনপুরা’, ‘দেবী’, ‘হাওয়া’ বনলতা এক্সপ্রেস ও দম এর মতো বাংলাদেশী চলচ্চিত্রগুলো প্রবাসেও দর্শকদের হলমুখী করছে বলে মত দিয়েছেন এখানকার প্রবাসী দর্শকরা।

দেশের সীমানা ছাড়িয়ে সম্প্রতি এমনই একটি বাংলাদেশি সিনেমা “দম” প্রবাসী দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার প্রশংসার জন্ম দিয়েছে। প্রবাসে বাংলাদেশের কূষ্টি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে বাংলা সিনেমা নিয়ে বিদেশ বিভূঁইয়ে প্রবাসীদের যে উচ্ছ্বাস তাকে আশাব্যাঞ্জক হিসেবে দেখছেন সব শ্রেনীর দর্শকরা।

‘দম’ দেখতে আসা দর্শক ক্যালগেরি’র প্রবাসী লুবনা জাহান জানান, অসাধারণ অনুভূতি, ছবিটি দেখে খুবই ভালো লেগেছে। আমাদের সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের ছবির কোন বিকল্প নেই। আমরা চাই এ ধরনের ছবি আরো বেশি বেশি নির্মাণ করা হোক।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২২ এপ্রিল ২০২৬/এএ


Array