Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: ৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফী আহমেদের অকাল মৃত্যুতে পিডিআই কানাডার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস এবং সাধারণ সম্পাদক মনির জামান রাজু এক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক, মেধাবী ছাত্রনেতা শফি আহমেদ গতকাল ৩রা জুন, সোমবার নিজের বাড়িতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন এরশাদের সামরিক শাসন বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার ও সংগঠক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। তাঁর এই অকাল মৃত্যুতে চারিদিকে শোকের ছায়া নেমে আসে।

তুখোড় এই ছাত্রনেতা রাজনীতি থেকে বিদায় নিয়ে নেত্রকানা ভাটি অঞ্চলের মানুষের আপনজন হয়ে ওঠেন। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত তিনি অন্যায়ের বিরোধিতা করে গেছেন। এই দেশপ্রেমিক নেতার মৃত্যুতে গণতান্ত্রিক আন্দোলনের এক গভীর শূন্যতা তৈরী হলো। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ও মৌলবাদ বিরোধী সংগ্রামে শফি আহমেদের লড়াকু যে ভূমিকা তা বাংলাদেশী মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে ।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৫ জুন ২০২৪ /এমএম


Array

এই বিভাগের আরও সংবাদ