আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।কানাডা উদীচীর সভাপতি সুমন সাইয়েদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠুন রেজার সঞ্চালনায় বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশেবিদেশের সম্পাদক জনাব নজরুল ইসলাম মিন্টু , বাংলা কাগজ এর সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এম আর জাহাঙ্গীর , বিশিষ্ট নাট্যকর্মী মাহমুদুল ইসলাম সেলিম এবং উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা তপন সাইয়েদ। উপস্থিত ছিলেন প্রবাসী টিভি র কর্ণধার মাহবুব চৌধুরী রনি।
অনুষ্ঠানে কেক কেটে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এবং আগামী ১১ ও ১২ মে, ২০২৪ দুই দিন ব্যাপি বড়ো পরিসরে সংগঠনের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রজতজয়ন্তী উদযাপনের ঘোষণা দেয়া হয়। সেই সাথে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার সামাজিক সম্পৃক্ততা “ফুড ড্রাইভ ” কর্মসূচি হাতে নেয়ার কথা জানানো হয়। প্যাকেট ও কৌটা জাতীয় অপচনশীল খাবার সংগ্রহ করে তা ফুড ব্যাংকে হস্তান্তর করা হবে বলে আয়োজকরা জানান।
১৯৯৮ সালের ৯ ই ডিসেম্বর কানাডা সরকারের নিবন্ধিকরণের মাধ্যমে কানাডা উদীচীর যাত্রা শুরু হয়। তাই উপস্থিত উদীচীর সকল সদস্য/সদস্যা, শুভাকাঙ্খী এবং সুধীজনদের নিয়ে আনন্দঘন পরিবেশে একটি কেক কাটা হয়।সবশেষে অনুষ্ঠিত হয় উদীচীর শিল্পীদের পরিবেশনায় বিজয় দিবসের সাংষ্কৃতিক অনুষ্ঠান। সোহানা আমিন এর পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে নৃত্যে অংশ নিয়েছেন বিশিষ্ট নৃত্য গুরু চিত্রা দাশের স্কুল “নৃত্য ঝংকার ” এর শিক্ষার্থীবৃন্দ।
উদীচীর একক সংগীতে অংশ গ্রহণ করেন সুমন সাইয়েদ তপন সাইয়েদ, সোফিয়া হাবিব বিদিতা , পিওনা বিশ্বাস , মনীষা দাশ, ও দ্বৈপায়ন। দলীয় সংগীতে ছিলেন মিঠুন রেজা, ইভা নাগ, গৌরী দাস , স্বপ্না দাশ, তাজীন ফাতেমা , শামসুল আলম , শাহ আরিফুজ্জামান ,সোফিয়া হাবিব বিদিতা , পিওনা বিশ্বাস , মনীষা দাশ, সুমন সাইয়েদ। তবলা , ঢোল এবং মন্দিরাতে ছিলেন অমিত সাহা , হারুনুর রশিদ শ্যামল ও ঝুম্পা চক্রবর্তী।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১৯ ডিসেম্বর ২০২৩ /এমএম






