Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পড়ার টেবিল গোছানো রাখা জরুরি। অগোছালো টেবিলে পড়ায় মন তো বসেই না আবার অনেক সময় টুকিটাকি জিনিস হারিয়ে যায়। সময়ের অপচয় ছাড়াও পড়ার উপযুক্ত পরিবেশ নষ্ট হয়। সেজন্য পড়ার টেবিল গুছিয়ে রাখার বিকল্প নেই। পড়ার টেবিল গুছিয়ে রাখার ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করা জরুরি:

বই ও খাতা আলাদা রাখুন। সেক্ষেত্রে তাক থাকুক বা না থাকুক কিছু আসে যায় না।প্রয়োজন অনুসারে বই সাজান। বড় থেকে ছোট আকারে সাজালেই ভালো। প্রয়োজনীয় কাগজ একটি ফাইলে রাখুন। ছড়িয়ে ছিটিয়ে না রাখাই ভালো।কলম, পেনসিল ও স্টেশনারি কলমদানিতে রাখুন ময়লা ফেলে দেওয়ার জন্য একটা বিন রাখুন।ওষুধ বা প্রসাধনী পড়ার মনোযোগে ব্যাঘাত করায়। সেক্ষেত্রে সেগুলো টেবিলে না রাখাই শ্রেয়।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১০ অক্টোবর ২০২৩ /এমএম


Array