Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আর কিছুদিন পর শারদীয় দূর্গাপূজা। উৎসবের উৎসাহে সাজসজ্জায় বদল আনা জরুরি হয়ে পড়ে। কিন্তু উৎসবের প্রস্তুতিতে যা খরচ হয় তা কুলানো কঠিন হয়ে যায়। পুজোয় অন্দরকে সাজাতে গিয়ে তাই বাজেট নির্ধারণ করা যায় না। অথচ ঘরের সজ্জাতেও তো বদল আনা জরুরি। খরচ অল্প করেও পূজোয় বাড়ির অন্দর সাজানো কঠিন নয়। আপনাকে একটু বুদ্ধি খরচ করতে হবে।

ঘরের টুকিটাকি পরিবর্তন
সোফার কভার বদলানোর ঝামেলায় না গিয়ে উজ্জ্বল রঙের কয়েকটি কুশন কভার কিনে নিন। পর্দাগুলো বদলে ফেলতে পারেন যদি মনে হয় দরকার। বসার ঘরের দেওয়ালে কয়েকটি রং বাহারি ছবি-সহ ফোটোফ্রেম ঝুলিয়ে দিলে দেয়ালের লুকে ভিন্নতা আসবে। পাতাবাহার গাছ দিয়েও বসার ঘর সাজাতে পারেন। ইনডোর প্লান্টের ব্যবহার সবসময়ই অন্দরকে ফ্রেশনেস দেয়।

আলোর ব্যবহার হোক
পূজোর আগে বসার ঘরের জন্য একটি আলাদা ল্যাম্পশেড কিনে নিলে ভালো হয়। তাছাড়া আজকাল মরিচবাতিও অন্দরে নানাভাবে ব্যবহারের সুবিধা রয়েছে।

উল্টেপাল্টে দিন আসবাব
আসবাবপত্রগুলির একটু নাড়াচাড়া করুন। চিরাচরিত ঘরের সজ্জায় বদল এলে একটু ভিন্ন স্বাদের আমেজ পাওয়া যায়। নতুন গৃহসজ্জার জিনিস না কিনে পুরনো জিনিসগুলির জায়গা পরিবর্তন করলেই নতুন লাগবে ঘর। বাড়িতে কাঠের আসবাবপত্র থাকলে পূজার আগে পালিশ করিয়ে নিতে পারেন। খরচ খুব বেশি না। এ ছাড়া কয়েকটি ফুলদানি, ফোটোফ্রেম, সো-পিস কিনেও ঘর সাজিয়ে ফেলতে পারেন।

ভোল পালটে দিন পুরনো ট্রাঙ্কের
বাড়িতে পুরনো ট্রাঙ্ক থাকলে আজই রঙ করে নিন। ট্রাঙ্ককে বদলে নানাভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। সে সুযোগটি নিন।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ০৯ অক্টোবর ২০২৩ /এমএম


Array